Ajker Patrika

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি

কুবি প্রতিনিধি 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত