
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ পহর উদ্দীন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন তাঁর চাচাতো ভাই কুতুব উদ্দীন। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দোহাজারী হাইস্কুলের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পহর দোহাজারী চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পহর উদ্দীন চাচাতো ভাই কুতুব উদ্দীনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির মাইক্রোবাস তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পহর উদ্দীন মারা যান। গুরুতর আহত কুতুব উদ্দীনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে