
মালয়েশিয়ায় তিনতলা ভবন থেকে পড়ে আবু মশিউর রহমান কাকন (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে একটি ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাকন মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভূঁইয়া গ্রামের রশিদ মাঝি বাড়ির আবুল বশরের ছেলে।
ইছাখালী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, ‘জীবিকার তাগিদে এক বছর আগে মালয়েশিয়া যায় কাকন। অনেক পরিশ্রমী ছেলে সে। কাজ করার সময় শুক্রবার অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।’
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা। এখন শুধু শেষবারের মতো ছেলের মরদেহ দেখার প্রহর গুনছেন। মরদেহ দেশে আনতে আরও কয়েক দিন লাগবে।
ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবরটি শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেল। মরদেহ দেশে আনতে পরিষদ থেকে ডকুমেন্টের প্রয়োজন হলে সহযোগিতা করব।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে