
চট্টগ্রাম নগরের পোর্ট কলোনির সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আলতি বরুজবাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। তিনি পরিবারসহ নগরের বন্দর এলাকায় থাকতেন। আজিয়ার পাঠাওয়ের ভাড়ার মোটরসাইকেলচালক ছিলেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, গতকাল রাত ২টা ২০ মিনিটে বন্দর থানাধীন পোর্ট কলোনির সড়কে আজিয়ার রহমানকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, আজিয়ারকে অন্য এলাকায় ছুরিকাঘাত করা হয়েছে। সেখান থেকে তিনি আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় পৌঁছালে সেখানে পড়ে যান। পরে এলাকার সিকিউরিটি গার্ড ও স্থানীয় মানুষজন পুলিশে খবর দেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে