
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
নিহত তানিম উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে তানিম মারা যান।
এদিকে হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মো. আফসার উদ্দিন (১৮) নামের একজনকে আটক করেছে হাটহাজারী পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টায় হাটহাজারী উপজেলার চৌধুরী হাটের দাতারাম সড়ক এলাকার কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি অপি দাশের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। একই সময় ছুরিকাঘাতে আহত হয়েছিলেন তানিমও।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন। আর তানিমকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে