
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সাজন মিয়া (৪৭) নামের এক গ্যারেজের মালিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এক দফা মারামারির পর দলবল নিয়ে সাজন মিয়ার গ্যারেজে হামলা চালায় আসামি বায়েজিদ। তিনি নিজেই সাজন মিয়াকে ছুরিকাঘাত করেন।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় এই খুনের ঘটনা ঘটে। নিহত সাজন মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ভাতসালা গ্রামের এনায়েত মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরীতে তিনি বাকলিয়া থানার বগারবিলে বলাকা আবাসিক এলাকায় ভাড়া থাকতেন এবং একই এলাকায় তাঁর একটি ভ্যানগাড়ির গ্যারেজ ছিল।
হত্যার ঘটনায় বায়েজিদ রহমান (২৭) ও আবু কালাম (৩৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল দিবাগত রাত ২টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়িও কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আসামিদের সঙ্গে ভিকটিমের পূর্বশত্রুতা ও নানা বিরোধ ছিল। হত্যাকাণ্ডের আগে চিড়া-মুড়ির দোকানের সামনে আসামি বায়েজিদের সঙ্গে ভিকটিম সাজন মিয়ার মারামারি হয়েছিল। মারামারির পরে সাজন মিয়া নিজের গ্যারেজে চলে আসেন। পরে সেখানে বায়েজিদ দলবল নিয়ে হামলা চালায়। এ সময় সাজন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। বায়েজিদ নিজেই সাজন মিয়াকে ছুরিকাঘাত করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। ওসি জানান, এ ঘটনায় আজ হওয়া একটি হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে