ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রোববার দুপুর থেকে বঙ্গবন্ধু টানেলে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) মো. তানভীর রিফা।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আজ রোববার দুপুর থেকে আগামীকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার ছয়টার পরই খুলে দেওয়া হবে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে