
রাঙামাটি কাপ্তাইয়ের ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে একটি বন্য হাতি। এ সময় ঘর থেকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে বাড়ির সদস্যরা। গতকাল রোববার রাত ৮টায় ওই এলাকার আবুল তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। আবু তাহের পেশায় একজন মাঝি।
আজ সোমবার (২৬ মে) আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ৮টায় একটি বন্য হাতি আমার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করে ঘর ও সব আসবাব ভেঙে তছনছ করে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় ঘরে থাকা পরিবার-পরিজন নিয়ে আমরা দ্রুত বের হয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেই। একটুর জন্য পরিবারের সবাই প্রাণে রক্ষা পাই। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’
৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আক্রমণ থেকে পরিবারের সবাই প্রাণে রক্ষা পেয়েছে। অসহায় গরিব মাঝি আবু তাহেরের ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে হাতি। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার সহকারী বন সংরক্ষক আবু কাউসার বলেন, ‘আমরা রাতে খবর পেয়েছি। আমার বিট অফিসার গিয়ে বিস্তারিত খোঁজখবর নেবে।’ চিৎমরমের মুসলিমপাড়া এলাকাবাসীরা বলেন, ‘প্রতিনিয়ত বন্য হাতি এসে আমাদের প্রায় ক্ষতি করছে। আমরা সব সময় হাতির আক্রমণের আতঙ্কে থাকি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে