
চট্টগ্রামে মামলার আসামি করে পরে ওই আসামিদের পক্ষে হলফনামা দেওয়া ও জামিন চাওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজের একটি আদালতে এ ঘটনা ঘটেছে।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুচলেকা দিয়ে পরে মুক্তি পান ওই বাদী।
আইনজীবী আশরাফ বলেন, জেলা ও দায়রা জজ আদালতে হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার আসামি আবুল মনসুর ও মো. হাসানের জামিনের আবেদন করা হয়েছিল। কয়েক মাস আগে এই দুজনসহ ৩১ জন আসামি জড়িত নন বলে দাবি করে একটি হলফনামা দিয়েছিলেন মামলার বাদী তসলিমা আক্তার।
সরকারি কৌঁসুলি আরও বলেন, সোমবার আদালতে আসামিদের জামিন শুনানির সময় তাঁদের জামিনে আপত্তি নেই বলে জানান বাদী। তখন বিচারক বাদীর কাছে জানতে চান, কেন মামলা করলেন, আবার হলফনামা দিলেন ৩১ আসামির নামে। এখন জামিনে আপত্তি নেই জানালেন। বাদী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিচারক বাদীকে হাজতে পাঠানোর আদেশ দেন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা হাজতবাসের পর বাদী ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে আদালতে লিখিত মুচলেকা দেন। পরে আদালত তাঁকে ছেড়ে দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট হাটহাজারী থানার একটি মামলায় ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর এবং মো. হাসান গত ৫ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে