
রাঙামাটির কাপ্তাই উপজেলার আরও ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর। কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের দুর্গম মৈদংপাড়া, সীতা পাহাড়সহ বিভিন্ন এলাকায় ২২টি এবং ৩ নং চিৎমরম ইউনিয়নের দুর্গম এলাকায় ১৮টিসহ সর্বমোট ৪০টি মাচাং ঘর নির্মাণাধীন আছে।
আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করা সম্ভব হতে পারে বলে আশা করছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘পাহাড়ের পরিবেশ ও প্রকৃতি বিবেচনা করে পাহাড়ি মাচাং ঘরের আদলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রতিটি ঘরের অগ্রগতি পরিদর্শন করে দেখতে পেয়েছি নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘরগুলো সম্পূর্ণ হচ্ছে। এ সময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় প্রথম থেকে পঞ্চম পর্যায়ের প্রথম ধাপ পর্যন্ত ১২৪টি ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১৮ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪০ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে