ছয় বছরের ছেলে ইয়ামিনকে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলীর চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন মোহাম্মদ ইকবাল (৪০)। কিন্তু ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই বাবা-ছেলেকে বহনকারী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগতির পণ্যবাহী একটি লরি। এতে ইয়ামিন বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবালের।
আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী নিমতল এলাকায়। নিহত ইকবাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা। পরিবারে মা-বাবা ছাড়াও ৩ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে ইকবালের। ইয়ামিন তাঁর মেজ ছেলে। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ‘ছেলে ইয়ামিনকে নিয়ে ভোরে সিএনজি অটোরিকশা করে ইকবাল চট্টগ্রাম নগরীর পাহাড়তলী চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে আমাদের কাছে খবর আসে ইকবাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেছে। আমরা লাশ দাফনের ব্যবস্থা করেছি। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে