
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবীন শিক্ষার্থীদের সঙ্গে অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টরের কার্যালয়ের অনুমতি নিতে হবে। নবীন শিক্ষার্থীদের বরণ করার নামে শারীরিক-মানসিক নির্যাতন (র্যাগিং) ও বুলিং নিষিদ্ধ করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২০ মে) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাস ও আবাসিক হলে যেকোনো ধরনের র্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। র্যাগিং ও বুলিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র্যাগিং ও বুলিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক বিকাশে চরম বাধার সৃষ্টি করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে এতে বলা হয়, কেউ র্যাগিং ও বুলিং করলে বা কাউকে র্যাগিং ও বুলিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে