
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা।
প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে। দুই দিন ধরে সাগরের চরে পড়ে থাকলেও সরানোর কোনো পদক্ষেপ নেয়নি কেউ। এতে সৈকতের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।
জানা যায়, বাংলাদেশে মূলত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়। যার মধ্যে অলিভ রিডলি ও সবুজ কচ্ছপ বেশি পরিচিত। বঙ্গোপসাগরের চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ এদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। শীত মৌসুমে জেলেদের জালের আঘাতে অথবা অতিরিক্ত ঠান্ডায় তাদের মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিবছর শীত মৌসুমে মৃত কচ্ছপ সৈকতের চরে ভেসে আসে। শুধু কচ্ছপ নয়, এই মৌসুমে বিভিন্ন প্রজাতির মৃত মাছও ভেসে আসে।
পারকি সৈকতের ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, দুই দিন ধরে সৈকতে মৃত কচ্ছপগুলো পড়ে রয়েছে। দ্রুত সরিয়ে না নিলে দুর্গন্ধ ছড়াবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, শীত মৌসুমে মৃত কচ্ছপ সাগর থেকে ভেসে আসে। সৈকতের পরিবেশ রক্ষায় মৃত কচ্ছপ দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে