
মাত্র দুদিন আগে উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু গতকাল রোববার দিবাগত মধ্যরাতে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় মেতে ওঠে তারা।
মোটর রেসের এমন বেশ কয়েকটি ভিডিও আজ সোমবার ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেজে টানেলে রেস দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। এই রেসে প্রায় ১০টি গাড়ি অংশ নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, রেসের ভিডিওটি গতকাল রোববার দিবাগত মধ্যরাতের। উঠতি বয়সী ছেলেরা ভিডিওটি শেয়ার দিয়ে হলিউড সিনেমা ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’–এর সঙ্গে তুলনা করেছে।
এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দুর্ঘটনায় পড়েছে একটি প্রাডো গাড়ি। রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল। পরে গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) মো. এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম রেস অব্যাহত থাকলে টানেলে দুর্ঘটনা ঘটবে। নিরাপত্তা বিঘ্নিত হবে। নিশ্চয়ই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।’
টানেলের প্রকল্প পরিচালক হারুন উর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু মধ্যবয়সী ছেলে মধ্যরাতে এমন রেস খেলায় মেতে ওঠে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গত শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে