
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার সময় একজনকে প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়। আজ রোববার বেলা ১১টার দিকে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে শামীম আজাদ ওরফে ব্লেক শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন। তিনি স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী।
সরেজমিন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ঘুরে দেখা গেছে, বেলা ১১টায় গোলাগুলি-সংঘর্ষের পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে গেছে।
ঘটনার বিষয়ে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
এ বিষয়ে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) বলেন, ‘আমি কন্ট্রোল রুমে আছি। প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুনেছি, ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।’
পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিসাইডিং কর্মকর্তা মো. মিজান উদ্দীন খান জানান, এই কলেজের চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৪ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে