
প্রায় দুই মাস বন্ধ থাকার পর গতকাল বুধবার রাত ৮টা থেকে পুনরায় কাগজ উৎপাদনে ফিরেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাকিম।
মো. আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, কাঁচামালের সংকটে গত ২০ জুলাই থেকে প্রায় দুই মাস কেপিএম কাগজ উৎপাদন করতে পারেনি। সব সংকট কাটিয়ে বুধবার রাত ৮টা থেকে মিলটি উৎপাদনে ফিরেছে।
কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, ‘বুধবার রাত থেকে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক-কর্মচারী সবার পক্ষ থেকে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।’
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বেলা ১টায় কেপিএম সিবিএর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১ নম্বর গেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কেপিএমের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৮ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে