
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. ইমন (২২) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন পটিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাজিম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর বড়লিয়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগের একটি কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইমন। আজ দুপুরে বান্ধবীর সঙ্গে দেখা করতে এলে পটিয়া সদরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে