
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর ঘিরে এবারও ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিন দিনব্যাপী বসছে বৈশাখী মেলা। তবে এবার মেলার ভেন্যু ঘিরে প্রধান সড়কের একটি অংশে (আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত) মেলার দোকানপাট বসতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরের লালদীঘিপাড়স্থ সিটি করপোরেশন লাইব্রেরি মিলনায়তনে আব্দুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আয়োজক কমিটি।
কমিটির সদস্যসচিব শওকত আনোয়ার বাদল সংবাদ সম্মেলনে বলেন, লালদীঘি ময়দান ও আশপাশে এ বৈশাখী মেলা বসবে। লালদীঘি মাঠে বলীখেলার জন্য মূল রিং স্থাপন করা হবে। নগরের কোতোয়ালি মোড়, আন্দরকিল্লা, সিনেমা প্যালেস ও বদরপাতি এলাকা ঘিরে বসবে বৈশাখী মেলার শতাধিক স্টল।
শিশুর পুতুল-খেলনা থেকে শুরু করে খাবার, হস্তশিল্প, পোশাক, কসমেটিকসহ নানান সামগ্রী পাওয়া যাবে মেলায়।
তবে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত মূল সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।
এ ছাড়া দোকান বিক্রি, দখল, চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবেও বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২৫ এপ্রিল বিকেল ৪টায় ঐতিহাসিক লালদীঘি ময়দানে তৈরি বিশেষ মঞ্চে লড়বেন বলীরা। গ্রামীণফোন এবারের বলীখেলার প্রধান পৃষ্ঠপোষক। বলীখেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শওকত আনোয়ার বাদল জানান, প্রতিবারের মতো এবারও বলীখেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন বলী যোগাযোগ করেছেন। অংশগ্রহণকারী প্রত্যেক বলীর জন্য সম্মানী থাকবে। আর চ্যাম্পিয়ন, রানার্সআপ, তৃতীয় ও চতুর্থ যারা হবেন, তাঁদের আকর্ষণীয় সম্মানী দেওয়া হবে। পাশাপাশি চ্যাম্পিয়ন, রানার্সআপের জন্য ট্রফি তো থাকছেই।
শওকত আনোয়ার বাদল বলেন, ‘চট্টগ্রাম শহরের বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে এই বলীখেলা শুরু করেন।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়নের হেড মোহাম্মদ মোরশেদ আহমেদ বলেন, জব্বারের বলীখেলার মতো একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আয়োজনে অংশ হতে পেরে গ্রামীণফোন গর্বিত।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
১৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩১ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৭ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৪৪ মিনিট আগে