
বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে সেরা ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে নবীন অফিসারদের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা, সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রথম সারির সৈনিক। আপনাদের নিষ্ঠা ও দক্ষতা জাতির জন্য গৌরব।’
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণের সমাপ্তিতে আজকের এই কুচকাওয়াজে ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ২১৩ জন এবং ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের ১৮ জন অফিসার কমিশন লাভ করেন। এর মধ্যে ২০৭ জন পুরুষ ও ২৪ জন নারী অফিসার রয়েছেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য ‘সোর্ড অব অনার’ এবং ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।
অনুষ্ঠানে শ্রীলঙ্কার সামরিক প্রতিনিধিসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং ক্যাডেটদের মা-বাবা উপস্থিত ছিলেন। নবীন অফিসারদের র্যাংক-ব্যাজ পরিধান এবং শপথ গ্রহণের মাধ্যমে তাদের সামরিক জীবনের নতুন যাত্রা শুরু হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে