
চট্টগ্রামে ১১ মাস আগে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি মো. রশিদ আহাম্মদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার নগরীর খুলশী থানাধীন তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অভিযুক্ত রশিদ বাঁশখালী উপজেলার মৃত সাহাব মিয়ার ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত বছরের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাহারছড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশুটির পরিবার। ভুক্তভোগী শিশুটি খেলার জন্য বাইরে গেলে অভিযুক্ত রশিদ তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী শিশুর মা শিশুটিকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। ভুক্তভোগীর মায়ের ডাক শুনতে পেয়ে রশিদ দরজা খুলে শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা বাঁশখালী থানায় একটি মামলা করেন। অন্যদিকে রশিদ ঘটনার পর থেকে পালিয়ে ছিল।
সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আরও জানান, উক্ত চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলার মেডিকেল প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। পরে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে