
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের আনোয়ারা প্রান্তে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু টানেল এপ্রোচ সড়কের বৈরাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতেরা হলেন—মোহাম্মদ শরীফ খান (৬০), তাঁর মেয়ে ইয়াসমিন আকতার (২৮), ছেলে মোহাম্মদ রায়হান (৫), জামাল উদ্দিন (৪০) ও সিএনজি চালক খোরশেদ আলম (৩৫)। আহত চারজন একই পরিবারের সদস্য এবং স্থানীয় বৈরাগ ইউনিয়নের খাঁনবাড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাসটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার বৈরাগ গোলচত্বর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, ‘বঙ্গবন্ধু টানেল সড়কে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষের পাঁচজন আহতের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুইটি জব্দ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে