
কেউ তুলছেন সেলফি, কেউ গ্রুপ ছবি। কেউ চিপস খাওয়াচ্ছেন, কেউ আবার হাতে চিপস নিয়ে অপেক্ষা করছেন খাওয়ানোর জন্য। কেউ আবার হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। এভাবে ‘বিজলীকে’ নিয়ে আনন্দে মেতে থাকেন হাতিয়ার নিঝুম দ্বীপে ঘুরতে আসা পর্যটকেরা। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বিজলী।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ দ্বীপে বেশ কিছু পর্যটনস্থান রয়েছে। বেশ বড় একটি ম্যানগ্রোভ বন রয়েছে এ দ্বীপটিতে। গত কয়েক বছরে দ্বীপটি ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র। আর এখানে পর্যটকদের প্রধান আকর্ষণ চিত্রা হরিণ। বনের ভেতরে গেলে দেখা মেলে হরিণের, যদিও সেটি সবার পক্ষে সম্ভব হয় না। তবে নিঝুম দ্বীপে আসা পর্যটকেরা বনের ভেতরে হরিণ যদি দেখতে নাও পান তাঁদের মুগ্ধ করে হরিণ ‘বিজলী’। যেটি লোকালয়ে এসে মানুষের সঙ্গে সময় কাটায়।
সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে কর্মরত বেশ কয়েকজন ঘুরতে আসেন এই দ্বীপে। তাঁদের মধ্যে একজন মো. সেলিম (৪৫) জানান, নিঝুম দ্বীপে বনের হরিণ দেখার জন্য এসেছেন। কিন্তু সময়স্বল্পতার কারণে বনের মধ্যে হরিণ দেখা সম্ভব হয়নি। রাতে একটি রেস্টহাউসে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে দেখেন রেস্টহাউসের মাঠে একটি হরিণ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে । মুহূর্তে দৌড়ে এসে সবাই সেই হরিণের সঙ্গে ছবি তোলেন। তাতে হরিণ দেখার আসা পূরণ হয়।
নিঝুম দ্বীপের ঈশিতা রেস্টহাউসের পরিচালক মো. আরিফ বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে এই হরিণটি রেস্টহাউসের সামনে আসে। তাতে পর্যটকেরা আনন্দ পান। অনেকে হরিণটি কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। অনেকে খাবার খাওয়ান নিজ হাতে। মানুষের কাছে গিয়ে চিপস, শিঙাড়া, কলা, বিস্কুটসহ বিভিন্ন ধরনের খাওয়া খেয়ে আবার বাগানে ফিরে যায় সে।
স্থানীয়রা জানান, ২০১৭ সালে নিঝুম দ্বীপের ছেওয়াখালী এলাকা থেকে শিয়ালের আক্রমণে আহত হওয়া একটি হরিণ উদ্ধার করে স্থানীয় বন বিভাগ। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়। বন বিভাগ হরিণটির নাম রাখে ‘বিজলী’। বন বিভাগের যত্নে সে অনেকটা গৃহপালিত পশুর মতো হয়ে গেছে। বিজলী বনে ফিরে গেলেও বন বিভাগ ও স্থানীয় লোকজনের মায়ায় প্রতিদিন দুই বা তারও বেশি সময় চলে আসে লোকালয়ে। সবার ভালোবাসার মধ্যমণি হয়ে সময় কাটানোতেই যেন তার আনন্দ।
বন বিভাগের জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এম সাইফুর রহমান বলেন, ‘বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্য পশুর আক্রমণে প্রায় সময় হরিণ আহত হয়। কিন্তু এ দ্বীপে আহত হরিণদের চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় প্রায় সময় হরিণগুলো মারা যায়। তাই এখানে হরিণের জন্য একটি চিকিৎসা কেন্দ্র স্থাপনের দাবি জানাই।’
উল্লেখ্য ২০০১ সালের ৮ এপ্রিল সরকারিভাবে দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের বন বিভাগ ৭০-এর দশকে এ দ্বীপে পরীক্ষামূলকভাবে চার জোড়া হরিণ ছাড়ে। বর্তমানে নিঝুম দ্বীপের বনগুলো হরিণের অভয়ারণ্য। সারা বছর এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ছুটে আসেন দ্বীপটির সৌন্দর্য ও চিত্রা হরিণ দেখতে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে