
বিয়ের ২৮ দিন পর বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মো. আলমগীর প্রকাশ আলাউদ্দিন (৩০) নামে এক যুবক। গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্বপাড়া এলাকার জয়নালের অটোরিকশার গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তিনি একই এলাকার আবদুল খালেকের পুত্র। ১ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলাউদ্দিন।
নিহতের স্বজনেরা জানান, আলাউদ্দিন চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার একটি ছাপাখানায় চাকরির পাশাপাশি বাড়ির পার্শ্ববর্তী তাঁর বন্ধু জয়নালের অটোরিকশার গ্যারেজে কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল তিনি গ্যারেজে কাজ করছিলেন। রাত ১২টার দিকে একটি অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আজাদ বলেন, বিয়ের এক মাস না যেতেই বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে ঘরে নতুন বউ আর বৃদ্ধ মায়ের আহাজারি যেন থামছে না।
কর্ণফুলী থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেননি।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে