
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বিদ্যালয়ে সভাপতি পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সভাপতি হওয়ার ক্ষেত্রে জাল সনদ ব্যবহার করার কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেমের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আদেশের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আলীর সনদটি জাল প্রমাণিত হয়েছে ৷ এ কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
তথ্যমতে, গত ২৪ মার্চ মোহাম্মদ আলীকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে তিনি যেসব সনদ জমা দিয়েছেন, তার মধ্যে অনার্সের সনদটি জাল বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে মাদক মামলায় তাঁর জেল খাটার বিষয়টিও জানাজানি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
৪ আগস্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে সদস্য করা হয়েছে শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ মোরশেদ আলম এবং উপবিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফিকে।
কমিটির সদস্যরা বুধবার (৬ আগস্ট) সাউদার্ন ইউনিভার্সিটিতে গিয়ে সনদটির বিষয়ে তদন্ত করেন। সেখানকার কতৃপক্ষ সনদটি জাল বলে শনাক্ত করে। এরপর বিকেলে শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন পাওয়ার পরপরই মোহাম্মদ আলীকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জাল সনদে স্কুলের অ্যাডহক কমিটির সেই সভাপতির বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে