
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা লিয়াকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং মানিকছড়ি উপজেলার ফকিরটিলার মুহাম্মদ ইসমাঈলের ছেলে মো. হাফিজ (৩০)।
আহত ব্যক্তিরা হলেন মানিকছড়ি থানা-পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২০)। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে পাইন্দং আমতল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পথেই এসআই সাইফুল ইসলাম ও মো. হাফিজের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মনোজ চৌধুরী বলেন, চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন মৃত ছিলেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। চারজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে