
চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের সুপ্তধরা ঝরনায় বেড়াতে এসে পাহাড়ি ঢলে আটকা পড়া দুই পর্যটককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাঁদের ঝরনার ভেতরে থাকা পাহাড়ি ছড়ার পাশ থেকে উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল।
উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন ঢাকার ধানমন্ডি বিআরপি এলাকার এস এন করিমের ছেলে ডা. আরফিন (৩৫) ও চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুর রশিদের ছেলে মুহাম্মদ মনির উদ্দীন (৩৪)।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে সুপ্তধারা ঝরনা দেখতে ঢাকা থেকে ১২ সদস্যের একদল পর্যটক আসেন। টানা বৃষ্টিপাতের কারণে সুপ্তধারা ঝরনার ছড়া পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু পর্যটকেরা তা উপেক্ষা করে ঝরনায় চলে যায়। সন্ধ্যায় ফেরার পথে পাহাড়ি ঢলের পানি হু হু করে বাড়লে তাঁদের মধ্য থাকা দুই পর্যটক পথ হারিয়ে ফেলেন। একপর্যায়ে তাঁরা পাহাড়ি ছড়ায় নামা ঢলের পানিতে আটকা পরে।
এ সময় আটকা পড়া দুই পর্যটক সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন নম্বরে ফোন করে তাঁদের উদ্ধারের সহায়তা চান। এরপর তাঁরা আটকা পড়া দুই পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী টিম নিয়ে কাজ শুরু করেন। আটকা পড়ার আট ঘণ্টা পর গতকাল রাত সাড়ে ৯টায় পাহাড়ি ঢল কিছুটা কমলে তারা দুই পর্যটককে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, পাহাড়ি ঢলে আটকা পড়া দুই পর্যটক শারীরিকভাবে সুস্থ ছিলেন। উদ্ধারের পর আটকা পড়া পর্যটক মনির উদ্দীন আজ বুধবার সকালে চট্টগ্রাম ফিরে গেছেন। এ ছাড়া অপর পর্যটক ডা. আরফিনকে সীতাকুণ্ডের যে আবাসিক হোটেলে উঠেছেন সেখানে তাঁকে পৌঁছে দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে