রাঙামাটির নানিয়ারচরের সদর ইউনিয়নের চেঙ্গী নদীর লঞ্চ ঘাট। যত দূর চোখ যাবে শুধু কচুরিপানা। এটি যে নদী তা বোঝার উপায় নেই। মাত্র ৫ মিনিটের নৌ-পথ পাড়ি দিতে এখানে সময় লাগে প্রায় ঘণ্টা খানেক। এমন অবস্থায় যাতায়াতে দুর্ভোগে পড়েছেন নৌযাত্রীরা।
নৌ-চালক ও স্থানীয়রা জানান, নদীতে তাকালে পানির অস্তিত্ব দেখা যায় না। যত দূর দৃষ্টি যাবে শুধু কচুরিপানা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাধ্যমে চেঙ্গী নদীর এই লঞ্চ ঘাট কচুরিপানায় ভরে যাচ্ছে। ফলে ৫ মিনিটের নৌ-পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক।
বুধবার সদর বাজার এলাকায় সাপ্তাহিক হাট বসে। হাট উপলক্ষে নানিয়ারচর সদর বাজারের লঞ্চঘাট এলাকায় ভিড় জমায় নৌকা ও বোট। প্রতি সপ্তাহে এই হাটের দিনে উপজেলার বিভিন্ন দুর্গম প্রান্ত থেকে সড়ক ও নৌপথে হাটে আসেন ক্রেতা ও বিক্রেতারা। সেখানে গিয়ে দেখা যায়, চেঙ্গি নদীর ওপর কচুরিপানা বাড়ায় যানজটে ভোগান্তি হচ্ছে জনসাধারণের।
বোট চালক ত্যানালাল চাকমা বলেন, ‘আমার বাড়ি উপজেলার গুইলসাছড়িতে। সেখান থেকে বোট চালিয়ে সদর বাজারে আসতে সময় লাগে মাত্র ৪-৫ মিনিট। অথচ গুইলসাছড়ি ঘাট থেকে সদর বাজারের ঘাট পর্যন্ত কচুরিপানা বেড়ে যাওয়ায় আমার আসতে সময় লেগেছে এক ঘণ্টারও বেশি।’
কচুরিপানা নিরসনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মুক্তার উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে