
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বিষয়টি জানিয়েছেন।
এদিকে আজ শ্রমিকদের চতুর্থ দিনে ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে। এতে বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ইব্রাহিম খোকন জানান, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আটজনকে পটুয়াখালীর পায়রা ও সাতজনকে মোংলা বন্দরে বদলি করা কেউ বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন না।

এর আগে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) আন্দোলনে অংশগ্রহণকারী ১৫ জন শ্রমিককে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বদলির আদেশে আটজনকে পটুয়াখালীর পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়। এতে আন্দোলনের মাত্র আরও এক ধাপ বাড়িয়ে দেন শ্রমিকেরা। এর মাঝে শ্রমিকেরা গত তিন দিন ধরে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছেন।
আজ চলছে ২৪ ঘণ্টার কর্মবিরতি। এতে বন্দরশ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাস্টমস ও বন্দর ভবনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তারক্ষী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিন বন্দরের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দুপুর ১২টায় বন্দর ভবনের মূল ফটকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। এরই মাঝে শ্রমিকেরা বন্দর ভবনে মিছিল করেন।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, আজ বন্দরে সকাল ৮টা থেকে জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানামা বন্ধ থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ২১টি ডিপোতে ৯ হাজার ৫০০ রপ্তানি কনটেইনার জমা হয়েছে।
এনসিটি ইজারা ইস্যুতে কর্মবিরতির মধ্যেই বন্দরের ১৬ কর্মচারীকে দুই দফায় জরুরি ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও বন্দরে বদলি করা হয়। গত শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসারের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়। এরই মাঝে এই ১৬ জনের ১৫ জনকে গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বদলির আদেশে আটজনকে পটুয়াখালীর পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে