
চট্টগ্রামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া জমির খাজনা আদায়ের ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের এক সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, ওই কর্মচারীর বিরুদ্ধে আনা অভিযোগ দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় অভিযোগটি দুদক তদন্ত করবে।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত কর্মচারীকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটির প্রধান সহকারী মো. এজাজ বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই কর্মচারীর বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
অভিযুক্ত কর্মচারী হলেন চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম (৩২)। তিনি কুমিল্লা লাকসাম উপজেলার বাসিন্দা।
অভিযুক্ত কর্মচারী ২০১৫ সালের ১১ নভেম্বর থেকে তিনি চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম অভিযুক্ত কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারি জেলা পরিষদের মালিকানাধীন জমির খাজনা আদায়সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম এ পর্যন্ত ২৫টি জমা রসিদ বই সংশ্লিষ্ট শাখার সহকারী থেকে গ্রহণ করেন।
নিয়ম অনুযায়ী, ইজারার টাকা আদায়পূর্বক আদায়কারী কর্তৃক জেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে জমাকরণের বিধান রয়েছে। প্রাথমিক যাচাইয়ে অভিযুক্ত কর্মচারী খাজনার টাকা আদায়ের ২৫টি রসিদ বইয়ের মধ্যে ৬টি বইয়ের (প্রতিটি বই ১০০ পাতা) খাজনা আদায়ের ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা জমা না করে আত্মসাৎ করেছেন।
এর আগে গত সোমবার টাকা আত্মসাতের বিষয়টি নজরে আসার পর পুলিশে অবহিত করা হয়। সার্ভেয়ার ইমতেয়াজ এর আগে প্রায় ৪ বছর একই প্রতিষ্ঠানে মাস্টাররোলে খণ্ডকালীন সার্ভেয়ার হিসেবে নিযুক্ত ছিলেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে