চট্টগ্রাম নগরের ফুটপাত থেকে এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল আলী (৫৫)। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি ভোলা জেলায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ আজকের পত্রিকাকে জানান, ১১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওই আবাসিক এলাকা থেকে ২৬ বছর বয়সী এক নারীকে অটোরিকশায় তুলে নেওয়ার পর গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত চালক। ওই নারী এলাকাটিতে ভিক্ষাবৃত্তি করেন।
ওসি বলেন, ভিক্ষুক নারী একটু সরল প্রকৃতির, তবে বুদ্ধিপ্রতিবন্ধী নন। তাঁকে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে নিয়েছিলেন চালক। ধর্ষণের শিকার হওয়ার পর তিনি প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। তবে শনিবার রাতে থানায় এসে বিষয়টি জানান। পুলিশ মৌখিক অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অভিযুক্ত চালককে আটক করে।
পুলিশ কর্মকর্তা আফতাব বলেন, ‘আক্রান্ত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে মামলায় তাঁকে (আব্দুল আলী) গ্রেপ্তার দেখানো হবে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে