
‘আমি মামলাটামলা সবি করেছি। কিন্তু খুনির তো বিচার হচ্ছে না। একটা বিচার পাচ্ছি না। আমরা ইউনূসকে বসাচ্ছিল সব। একমত হইয়া। আমরা তো সুষ্ঠু বিচার পাচ্ছি না। খালি ওই ধর-পাকড়া হচ্ছে। কোন বিচার নাই। এক বছর হইয়া গেল, আসামির তো কোনো বিচার হচ্ছে না। আসামি ধরা ছাড়া দিচ্ছে।’ কথাগুলো বলছিলেন জুলাই আন্দোলনে শহীদ তারেক হোসেনের বাবা আশাদুল ইসলাম।
১০ বছর আগে স্ত্রী ও তিন সন্তানসহ ঋণের বোঝা মাথায় নিয়ে ঢাকায় পাড়ি জমান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের আশাদুল ইসলাম (৪২)। ঢাকায় গিয়ে শুরু করেন রিকশা চালানো, থাকতেন বস্তিতে। শুরুর দিনগুলোতে খেয়ে-না খেয়ে কেটেছে। এর মধ্যে বড় ছেলে ব্যাটারিচালিত রিকশাভ্যান চালানো শুরু করে, ছোট ছেলে কাঠমিস্ত্রির কাজ নেয়। ধীরে ধীরে সংসারে কিছুটা স্বস্তি ফিরছিল।
তবে সেই স্বপ্ন থেমে যায় হঠাৎ করেই। শেখ হাসিনা সরকারের পতনের দিন, ৫ আগস্ট ২০২৪ দুপুরে খাওয়া শেষ করে দুই বন্ধুর সঙ্গে বিজয় মিছিলে বের হন তারেক হোসেন (১৯)। ওই দিন সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগর থানার সামনের চৌরাস্তায় গুলিবিদ্ধ হন তিনি। তাঁর পেটে চারটি ও বাঁ হাতে একটি গুলি লাগে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৯ আগস্ট বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের ছোড়া গুলিতেই তারেকসহ পাঁচজন আহত হন এবং এর মধ্যে চারজন মারা যান। হাসপাতালের মৃত্যুসনদে লেখা আছে, শটগানের গুলিতে তারেক মারা যান।
আক্ষেপ করে শহীদ তারেকের বাবা আশাদুল বলেন, ‘পুলিশকে একটি কথা বলছি। পুলিশও আমাদের কথা শুনছে না। এখন নতুন দেশ। নতুভাবে চলাফেরা করব। আমরা স্বাধীন চাহি। এখন ছাত্র ভাইয়েরা যত আছে। এখানে বিএনপি-জামায়াত কাহারির ভেদাভেদ নাই। সবাই মেলে একমত হয়ে ইউনূস সাহেবকে বসানো হয়েছে। আমরা একাই বসাতে পারেনি। ওকে বসিয়ে হামারগে লাভ কী, বিচার যদি নাহি করতে পারে। হামরা খুনিদের বিচার চাহি।’
ছেলে হারানোর শোক, ক্ষোভ ও অভিমানে আশাদুল ইসলাম আর ঢাকায় ফেরেননি। আশাদুল ইসলাম বলেন, ‘সন্তান হারানোর কষ্ট কেবল বাবা-মা বুঝে। আমার ছেলে মারা যাওয়ার পরে সরকারি সহযোগিতা ছাড়া অনেকেই আমাকে সাহায্য করেছে। কিন্তু কোনো কিছুতেই সুখ-শান্তি পাচ্ছি না। ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারি না। শরীর ফুলে যাচ্ছে। রক্ত চলাচলে সমস্যা হচ্ছে। মাঝেমধ্যে হাত-পা অবশ হয়ে যায়। যত দিন যাচ্ছে, তাতে মনে হচ্ছে রোগ এসে শরীরে বাসা বাঁধছে। ছেলের গেজেট হয়েছে। কোনো ভাতা পাচ্ছি না। যা টাকা পেয়েছি, তা ঋণ পরিশোধ করতে শেষ হয়ে গেছে।
তারেকের মা ফিদুশি খাতুন বলেন, ‘আমি তো বিচার পাই না। হামার ছেলেকে হত্যা করা হয়েছে। হামার স্বামী তো অসুস্থ। খেটে খেতে পারছে না। হামার ছেলে হামার সংসার চালাত। হামি এখন কী হালে চলছি, এক আল্লাহ ভালো জানে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে