
খাবার পানি নেওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে রেলবস্তিতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন বাসু (৪৫)। তিনি পৌর এলাকার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। শহরের প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বস্তিতে ট্যাপ কল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে নূরী নামের এক নারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারী মোবাইল ফোনে লোকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের প্রেরণ করে।
জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ায় হয়তো তার মৃত্যু ঘটেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।’
ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে