
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শহরের রেহাইচরে সেতুসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পরিবহন ও শ্রমিক সংগঠন, পরিবহনের মালিক, শিক্ষক, আইনজীবী, দলিল লেখকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে তিন দশকের বেশি সময় ধরে সেতুটিতে টোল আদায় করা হচ্ছে, যা জেলাবাসীর জন্য বৈষম্যমূলক এবং দীর্ঘদিনের একধরনের অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। বারবার দাবি ও স্মারকলিপি দেওয়ার পরও টোল প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এমনকি স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হলেও কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, টোল ব্যবস্থার কারণে প্রতিনিয়ত যাত্রী ও পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগান্তি, হয়রানি এবং সময় অপচয়ের শিকার হতে হচ্ছে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত টোল প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে এবং আগামী বছরে টোল আদায় অব্যাহত থাকলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, মোস্তাফিজুর রহমান, রাইহানুল ইসলাম লুনা, ইকবাল হোসেন, আলমগীর কবির, সাইদুর রহমান, নাজমুল হাসান ননিসহ অনেকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে