
চাঁপাইনবাবগঞ্জে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় রাজিয়া সুলতানা শম্পা নামের এক মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিয়ালা কলোনি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক রাজিয়া সুলতানা সম্পা জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ। তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা গেছে, সুলতানা রাজিয়া শম্পা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে