
চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত থেকে অস্ত্রের একটি চালান যাচ্ছিল কুষ্টিয়ায়। পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাটে চেকপোস্ট বসিয়ে চালানটি জব্দ করেছে পুলিশ। এ সময় এক তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারও।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে এ অভিযান চালায় গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। অভিযানে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামও অংশ নেন। এ সময় প্রাইভেটকারের ব্যাকডালায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি পাওয়া গেছে।
আটক দুজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮)। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাকসুদুর রহমান জানান, তিনি এক সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত ছিলেন। দুপুর ২টা নাগাদ সেখান থেকে তাঁর এক পুরনো সোর্স তাকে জানান যে, কানসাট থেকে অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার কুষ্টিয়া যাচ্ছে। খবর পেয়েই তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর মহাসড়কে চেকপোস্ট বসান। বিকেল ৪টার কিছু আগে প্রাইভেটকারটি এলে তারা থামান। এরপর তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক দুজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অস্ত্র চোরাচালানের সঙ্গে আর কে কে যুক্ত তা তারা জানার চেষ্টা করছেন। এ ব্যাপারে থানায় মামলা করা হবে। এরপর বুধবার আসামিদের আদালতে তোলা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে