
উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, যেখানে প্রয়োজন, সেখানে ইউএনও ও এসি ল্যান্ডরা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব নেবেন।
আজ বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালে নির্মাণাধীন সেতু পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সেতুর মূল কাঠামো এবং প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ হলেও সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) না থাকায় দীর্ঘদিন ধরে সেতুটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সরেজমিনে পরিদর্শনে আসেন। তিনি বলেন, জনদুর্ভোগ নিরসনে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ সম্পন্ন করে এটি চলাচলের উপযোগী করা হবে। এ লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সদর আসনের সংসদ সদস্য (এমপি) মো. নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় লস্কর ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে আগুন জ্বালিয়ে সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাজেম আলী (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজেম আলী একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় গাড়িচাপায় মমিনুল হক (৪৯) নামের একজন নিহত হয়েছেন। তিনি একজন পুলিশ কনস্টেবলের বাবা। আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই...
২ ঘণ্টা আগে