
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আলীনগর রেলওয়ের পাশের রেলের জমিতে থাকা তিনটি নিম গাছ টেন্ডার ছাড়াই কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুমের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নেতৃত্বে এই গাছগুলো কাটা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার লোকজন ও গ্রাম পুলিশ দিয়ে মকরমপুর টেন্ডার এলাকার রেলওয়ের জমিতে থাকা তিনটি তাজা নিম গাছ কাটেন। গাছ কাটার খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর কাটা গাছগুলো আবার চেয়ারম্যানের জিম্মায়ই রেখে যান তারা। পরে চেয়ারম্যানের লোকজন ভ্যানযোগে গাছগুলো সরিয়ে স্থানীয় একটি করাতকলে নিয়ে রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুম জানান, রেলওয়ের তিনটি নিম গাছ কাটা হয়েছে, এটা সত্য। তবে তার দাবি, গাছগুলো রহনপুর রেলওয়ে সেতুর পাটাতনের কাজে ব্যবহারের জন্য কাটা হয়েছে। তিনি স্বীকার করেন যে, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তার লোকজন গাছগুলো কেটেছে। এর আগেও তিনি একই অজুহাতে সরকারি গাছ কাটার কথা স্বীকার করে বলেন, "ঈদের আগেও সরকারি গাছ কেটেছি। সেগুলোও রেলওয়ের সেতুর কাজে লাগানো হয়েছে। গাছগুলো জনস্বার্থে কাটা হয়েছে। বলতে পারেন অনিয়ম হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি।"
রহনপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য সাইফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার খবর যাচাই করা হয়। এরপর চেয়ারম্যানের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলিয়ে গাছগুলো তার জিম্মায় রেখে আসা হয়। তবে গাছগুলো কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
অন্যদিকে, আমনুরা রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই (তদন্তকারী কর্মকর্তা) মো. আইনুল হক জানান, রেলওয়ে থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তিনটি গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। জনপ্রতিনিধি হিসেবে গাছগুলো চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. বাবুল আকতার বলেন, "গাছ কাটার খবর পেয়ে আমরা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেছি।" তবে কাটা গাছগুলো বর্তমানে কোথায় আছে, এই প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি ফোন কেটে দেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে