
চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
এতে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসমাইল হোসেন। এ সময় আরও ছিলেন সহকারী পরিচালক তানভির রহমান সিদ্দিক ও উপসহকারী পরিচালক মাহাবুবুর রহমান।
ইসমাইল হোসেন জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সেবায় ভাড়া আদায়ে অনিয়ম লক্ষ্য করা গেছে। তা ছাড়া, ডাক্তার-সংকটের কারণে রোগীরা কিছুটা সমস্যায় পড়ছেন। সব তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, ‘এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন, অ্যাম্বুলেন্স নষ্ট, খাবারে অনিয়ম, রোগী সেবা পাচ্ছে না। চিকিৎসক থাকছেন না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে। তাঁরা খাবারের মান কম ও অ্যাম্বুলেন্সের ১০০-২০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ পেয়েছেন। বাকি সব ঠিকঠাক আছে। এখানে রোগী বেশি জনবল কম, সেবা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে