
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, রাতে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে জেলা হাসপাতালের জরুরি বিভাগে ওই শিশুকে নিয়ে আসেন স্বজনেরা। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাম আইসোলেশন কর্নারে তাকে ভর্তি করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুর জ্বর, তীব্র শ্বাসকষ্ট ছাড়াও শরীরের বিভিন্ন অংশে দাগের চিহ্নসহ হামের নানা উপসর্গ ছিল বলে জানান চিকিৎসকেরা। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোসফিকুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হামে আক্রান্ত হওয়ার কথা বলা যাবে না। তবে মৃত শিশুটির হামের বিভিন্ন উপসর্গ ছিল। তিনি আরও বলেন, তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আসার পর শিশুটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শুরু করার কিছু সময় পরেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পরিবারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হলেও তারা সেই সক্ষমতায় ছিল না।
হাসপাতালের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আজ বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭০২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে নতুন করে ভর্তি হয়েছে ৩৯ জন রোগী এবং ছাড়পত্র নিয়েছে পাঁচজন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০৩-এ দাঁড়িয়েছে।
জেলা সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে সাতজন শিশু মারা গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে