
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় সময় এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান। জেলায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
জরুরি বিভাগের চিকিৎসক রুমালী খাতুন বলেন, সকাল ৯টার সময় শিশুটি জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। অবস্থা গুরুতর থাকায় তাকে দ্রুত শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু ওয়ার্ডে পৌঁছানোর সময়ই সে মারা যায়। মৃত ওই শিশু সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈয়মুর রহমানের আড়াই বছরের কন্যা মাসুদা খাতুন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৪ জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬ জন। আর এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯।
তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সামাদ বলেন, বর্তমানে হাম পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত দুই দিন ধরে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। একই সঙ্গে সুস্থতার হারও বেড়েছে।

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
১৫ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
২১ মিনিট আগে
মালয়েশিয়া মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা।
২৪ মিনিট আগে