
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বলছেন, তাঁরা একজন গুলিবিদ্ধ হওয়া তথ্য পেয়েছেন।
গুলিতে আহত যুবকেরা হলেন উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্ৰামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) ও মুন্নাপাড়া তারাপুর গ্ৰামের সুলতানের ছেলে সুমন (২৮)।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ৭-৮ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪ /৫-এর ১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২-৩টি গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে দেশের অভ্যন্তরে চলে আসে দলটির অন্য সদস্যরা। পরে গোপনে তাঁদের রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আজকের পত্রিকাকে বলেন, সেলিম নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সীমান্তে চোরাকারবারি ধাওয়া দেওয়ার কথা স্বীকার করলেও গুলি করেনি বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আহত সেলিমের বাড়িতে গেলেও তাঁর বাবাকে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু পরিবারের অন্যরা এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে