
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক পুকুর পাহারাদারের রক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠ এলাকার একটি পুকুরের পাড় থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. তোজ্জামেল হক (৬৫)। তিনি দীর্ঘদিন ধরে মুসলিমপুর মাঠ এলাকার পুকুর রাতে পাহারা দিতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাতেও তোজ্জামেল হক পুকুর পাহারার দায়িত্বে ছিলেন। আজ সকালে পুকুরপাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং বাঁ চোখ উপড়ানো ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, শত্রুতা বা পুকুরের মাছ ও কলাবাগান নিয়ে চুরি-সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড হতে পারে। তিনি আরও বলেন, যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে