
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারের অভিযোগে এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় জব্দ করা হয় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা।
অভিযুক্ত যুবকের নাম ফারুক ব্যাপারী (৩০)। তিনি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা। গতকাল রোববার গভীর রাতে ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল বিশকাটালী গ্রামে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭২ বোতল ফেনসিডিল ও ১ হাজার ১২৫টি ইয়াবা জব্দ করা হয়। পরে ফারুককে ফরিদগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে আগে থেকেই সদর থানায় চারটি মাদকের মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, মাদক কারবারি ফারুক ব্যাপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি জানান, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে ফরিদগঞ্জ থানা-পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে