
অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের জন্য কর্মসূচি পালন করা হয়।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন ও আইনশৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে। আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ভোট নিয়ে শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভোট কেন হবে না, এখন তো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল তো আসতে পারবে না। আপনারা সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আমরা চাই, ভালো ও ত্যাগী লোক (জনপ্রতিনিধি) আসুক। জনদরদি মানুষ আসুক।’
বক্তব্য শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো পরিদর্শন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।
এর আগে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর ও শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে সকাল ১০টার দিকে সদর উপজেলা অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে