
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংকের কর্মকর্তা রাকিব হাসানের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সূচিপাড়া বাজারে আপন প্লাজা ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানার পুলিশ।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
রাকিব হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার পাঁচুখার কান্দি এলাকার সিরাজ সরদারের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার এবং আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।
নিহত রাকিব হাসানের সহপাঠী নাজিম উদ্দীনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁর সঙ্গে স্বাভাবিক কথা শেষে নিজ নিজ রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় শাহরাস্তি থানায় সংবাদ দেন।
এদিকে সংবাদ পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্যসহ বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সঙ্গে ঝুলত অবস্থা ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করেন।
ওসি আবুল বাসার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল সকালে ব্যাংক ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসেনকে গ্রাহকের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের ঘটনায় শাহরাস্তি থানার পুলিশ আটক করে। পরে দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে