
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
গ্রেপ্তার সুমন উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হাড়িচাইল মুন্সিবাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ির আব্দুল হালিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় গৃহবধূ (৩০) তাঁর ১০ বছরের ছেলেকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়িতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ছেলেকে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছেন বলে সেখানে নিয়ে যান। পরে ওই গৃহবধূকে সেখানে দুই যুবক ধর্ষণ করেন।
গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু কয়েক দিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূ পরিবারের লোকদের পরামর্শে ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে।
গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, তাঁর নিখোঁজ ছেলেকে পরে মাদ্রাসা এলাকা থেকে খুঁজে পাওয়া যায়।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাঁদের আজ দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে