
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কিশোরের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের আবুল ওসমান (১৭) ও ফাহিম (১৬) নামে দুই কিশোরের মৃত্যুর ঘটনার নেপথ্য কাহিনি ভিন্ন দুটি প্রেমের ঘটনা। থানা-পুলিশ শুক্রবার রাতে ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে জেলা সদর হাসপাতালে পাঠায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মৃত আবুল ওসমান শোল্লা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এবং মৃত ফাহিম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আবুল ওসমানের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সৈকত মোল্লা বলেন, আবুল ওসমান স্থানীয় একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সে সম্প্রতি মোবাইল ফোনের মাধ্যমে বরিশালের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। শুক্রবার বিকেলে পরিবারের সবাই মিলে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যায়। সেখান থেকে আবুল ওসমান সবার আগে বাড়িতে চলে আসে। রাতে তার বাবা বাড়িতে এসে দেখেন ছেলে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।
ওই ইউপি সদস্য আরও জানান, ফাহিম নামে অপর কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ত। কয়েক মাস আগে সে পড়াশোনা ছেড়ে দিয়ে একটি বিস্কুটের কারখানায় কাজ শুরু করে। সেও একটি মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে পরিবারের লোকজনকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু প্রাপ্তবয়স্ক না হওয়ায় পরিবারের লোকজন তাকে বিয়ে করাতে রাজি হয়নি। ফলে অভিমানে সে শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে স্থানীয়দের সহায়তায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অপ্রাপ্তবয়স্ক এ দুই কিশোর প্রেমসংক্রান্ত কারণে এ ঘটনা ঘটিয়েছে বলে পারিবারিকভাবে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে