
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দ করা ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলার মেঘনা নদীর তীরে নিলাম কার্যক্রম শুরু হয়। নৌকাগুলো মোট ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।
সরকারি বিধি অনুসরণ করে উন্মুক্ত নিলাম সম্পন্ন করা হয়।
নিলামে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট এম সানোয়ার হোসেন এবং মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবুল কালাম।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে জব্দ হওয়া নৌকাগুলো নিলামের মাধ্যমে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “নিলাম প্রক্রিয়াটি আমরা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা জব্দ করা এসব নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করেছি এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, প্রতি বছর জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ মাছ ধরা, জাল ও নৌকা জব্দ করা হয়ে থাকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে