
চাঁদপুরের হাজীগঞ্জে গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার ও তাঁকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ওই গ্রামপুলিশের বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে সংরক্ষণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে স্বপন সাহা স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন আজ সকালে তাঁর বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পান। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসতঘরের ভেতরে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও ১২টি খালি বস্তা দেখতে পান। এ সময় ছয় বস্তা চাল বিক্রি করার কথা স্বীকার করেন স্বপন।
অভিযুক্ত স্বপন সাহা বলেন, ‘ভিজিএফের চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করে দিচ্ছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২ হাজার ১২৮টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য রশিদ ও গ্রামপুলিশ স্বপন সাহা বিতরণ করেন।
চেয়ারম্যান আরও বলেন, স্বপনের সঙ্গে কথা হলে তিনি জানান, আতপ চালের কারণে অনেকে খেতে চান না। তাই বিক্রি করে দিয়েছেন। আর বিক্রি করা চালগুলো তিনি কিনেছেন। এখন ইউএনওর নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে যে-ই জড়িত থাকুক, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, চাল জব্দসহ অভিযুক্ত গ্রামপুলিশ সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে কার কাছ থেকে চাল কিনেছেন, তাঁর নাম বলতে পারেননি। কিন্তু কার কাছে চাল বিক্রি করেছেন, তা বলতে পারছেন। বিতরণের সময় কেউ কেউ চাল পাননি, এমন অভিযোগও রয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে