
নিষেধাজ্ঞা অমান্য করে রাতে চলাচল করা ছয়টি বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় বাল্কহেডের সুকানি, শ্রমিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চাঁদপুরে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার এলাকা থেকে এসব বাল্কহেড জব্দ ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার শ্রমিকেরা হলেন মারুফ শেখ (২৮), মশিউর রহমান চৌকিদার (৪০), ইব্রাহীম মাঝি (৬০), নেয়ামত উল্লাহ (২৬), রিপন মাঝি (২৮), সোহেল (২৭), শামীম শেখ (৩৫), রিফাত হাওলাদার (২৪), আল আমিন (৪০), এয়াদুল শিকদার (২৮), শুক্কুর আলী (২৬), ইব্রাহীম শেখ (২৭), সাইফুল ইসলাম (৩০) ও রিয়াদুল (২২)। তাঁরা বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার শ্রমিকদের বিরুদ্ধে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ও সুফল কুমার সিংহ বাদী হয়ে ছয়টি মামলা করেছেন। আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে